৪৭৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ নভেম্বর ২০২৫, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৭৬ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস

মুশফিকুর রহিমের রেকর্ডগড়া সেঞ্চুরি আর লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম শতকে ভর করে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন, তুলে নিয়েছেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট।

দ্বিতীয় দিনের খেলায় মুশফিক শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। ১০৬ রানে পৌঁছে হাম্প্রেসের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে লিটন দাসের সঙ্গে গড়েন ১০৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুশফিক আউট হলে ৩১০ রানে পড়ে পঞ্চম উইকেট।

এরপর ইনিংসের দায়িত্ব নেন লিটন। শুরু থেকে আত্মবিশ্বাসী থাকা ডানহাতি ব্যাটারটি তুলে নেন তাঁর ক্যারিয়ারের পঞ্চম শতক। ৮ চার ও ২ ছক্কায় গড়া তাঁর ১২৮ রানের দারুণ ইনিংস বাংলাদেশকে আরও এগিয়ে দেয়।

লিটনের সঙ্গে মিরাজও গড়ে তোলেন আরেকটি ১৩৩ রানের জুটি। যেখানে মিরাজের অবদান ছিল ৪৭। তবে গ্যাভিন হোয়ের বলে অযথা শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন মিরাজ, আর এ জুটির ইতি ঘটে।

এই আউটের পর খুব দ্রুতই বদলে যায় ম্যাচের গতি। মাত্র ৪ বলের ব্যবধানে লিটন ও মিরাজ দুজনই ফিরে গেলে ছন্দপতন ঘটে বাংলাদেশ শিবিরে। হোয়েকে সুইপ করতে গিয়ে লিটন টপ-এজে স্লিপে ক্যাচ দেন পল স্টার্লিংকে—তাতেই শেষ হয় তাঁর ইনিংস।
এই ধাক্কার পর ৪৩৩ রানে পড়ে সাত নম্বর উইকেট।

শেষদিকে ব্যাট করতে নেমে স্কোর খুব বেশি এগিয়ে নিতে পারেননি নতুন দুই ব্যাটার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। হোয়ের বলে ৪ রান করে বোল্ড হন তাইজুল, আর তাই বড় সংগ্রহ তুলে নিলেও ইনিংসটি আরও দীর্ঘায়িত করতে পারেনি বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০