টি-টেন লিগের ম্যাচে মাঠে নামছেন সাকিব - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টেন লিগের ম্যাচে মাঠে নামছেন সাকিব

আবুধাবি টি-টেন লিগের নতুন মৌসুমে রয়েল চ্যাম্পস দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, দলটির অধিনায়কত্বও সামলাবেন বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডার।

লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচ আজ বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। অনলাইনে ফ্যানকোড (Fancode) অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচটি দেখা যাবে।

সাকিব ছাড়াও আরও দুই বাংলাদেশি খেলছেন এবারের টি-টেন আসরে। নর্দান ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামছেন তাসকিন আহমেদ, যিনি গতকালই প্রথম ম্যাচ খেলেছেন।

এদিকে সাইফ হাসানও পেয়েছেন দল। আয়ারল্যান্ড সিরিজের কারণে তিনি ২৩ নভেম্বর পর্যন্ত এনওসি পেয়েছেন এবং ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরতে হবে তাকে।

তবে নাহিদ রানার দল থাকা সত্ত্বেও তিনি বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০