সাকিবের জন্য প্রস্তুত বিকেএসপি - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবের জন্য প্রস্তুত বিকেএসপি

সাকিব আল হাসানের দেশে ফেরার কথা ছিল সোমবার। দু’দিন পিছিয়ে গেছে তার প্রত্যাবর্তন। যুক্তরাষ্ট্র থেকে আজ ফিরছেন তিনি।

তার পারিবারিক সূত্র এই খবর দিয়েছে। গত মার্চে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সাকিব যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে।

সেখানে দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হন তিনি। যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ মাস থাকার পর সাকিব একা ফিরছেন। সূত্র জানায়, এজন্য সপ্তাহখানেক আগে তার মা যুক্তরাষ্ট্রে গেছেন পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে থাকার জন্য।

সাকিবের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৮ অক্টোবর। ২৯ অক্টোবর থেকে তিনি মুক্ত। দেশে ফেরার পর করোনা পরীক্ষা করাবেন সাকিব। রিপোর্ট নেগেটিভ এলে তিনি চলে যাবেন তার আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। আর পজিটিভ হলে থাকবেন হোম কোয়ারেন্টিনে।

বিকেএসপিতে নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে অনুশীলন করবেন। সেখানেও কোয়ারেন্টিনে থাকবেন তিনি। এ সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, একা অনুশীলন করতে কোনো আইনি বাধা নেই সাকিবের।

আসন্ন শ্রীলংকা সফরে দ্বিতীয় টেস্টে তার প্রথম মাঠে নামার কথা নিষেধাজ্ঞামুক্ত হওয়ার পর।

এদিকে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, সাকিবের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন মুশফিকুর রহিমও। তিনি জানান, প্রয়োজনে মনোবিদও থাকবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে সহায়তা করার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০