৫ মাস পর দেশে ফিরলেন সাকিব - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২০, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ মাস পর দেশে ফিরলেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এবার পাঁচ মাস পর দেশে ফিরলেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের সাবেক এই অধিনায়ক। গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। সেখানে তার স্ত্রী ও সন্তান রয়েছেন। এপ্রিল মাসে সেখানেই সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

সাকিবের এবারের ফেরাটা একটু ভিন্ন। কারণ সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠের ফেরার লক্ষ্য নিয়েই এবার দেশে ফিরেছেন সাকিব। এই সময়টা সাকিবের জন্য চ্যালেঞ্জিং ছিল।

মঙ্গলবার অনেকটা গোপনীয়তা রক্ষা করেই দেশে ফিরেছেন সাকিব। এজন্য তার দেশে আসার বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই ধোঁয়াশার মধ্যে ছিল। গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে ৩১ আগস্ট দেশে ফিরবেন তিনি। এরপর থেকেই তার দেশে ফেরা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়।

বিদেশ থেকে আসায সাবিকের এখন করোনা পরীক্ষা করা হবে। এ সময় ঢাকায় নিজের বাসাতেই অবস্থান করবেন। পরে অনুশীলনের জন্য বিকেএসপিতে চলে যাবেন। সেখানেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করবেন সাকিব। সেখানে তার অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কারণ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সাকিব বিসিবির কোনো সুবিধা নিতে পারবেন না।

সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৮ অক্টোবর। অর্থাৎ ২৯ অক্টোবর থেকেই সাকিব আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে শুরু হবে সেই টেস্ট। তাই সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই টাইগার একাদশে সাকিবের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সেখানে পৌঁছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরেন তিনি।

মূলত সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর আগে ২০১৫ সালের ৯ নভেম্বর প্রথম সন্তানের বাবা হন সাকিব।

বাংলাদেশ দলের হয়ে এ পর্যন্ত ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব।

বাঁহাতি এই অলরাউন্ডার টেস্টে ৩৮৬২, ওয়ানডে ৬৩২৩ এবং টি-টোয়েন্টিতে ১৫৬৭ রান করেছেন। ক্রিকেটের সব ফরম্যাটে মোট ১৪ সেঞ্চুরি এবং ৮০টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১০

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১১

সাংবাদিক মোশারফের মা আর নেই

১২

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৩

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৫

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৬

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৮

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

১৯

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই- ট্রাম্প

২০