৩ হাজার লিটার পেট্রলসহ জামালপুরে আটক ১১ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ মার্চ ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ হাজার লিটার পেট্রলসহ জামালপুরে আটক ১১

জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় প্রায় তিন হাজার লিটার পেট্রলসহ ১১ জনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। জব্দ হওয়া এসব তেল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ভাষ্য স্থানীয়দের।
বুধবার (২৫ মার্চ) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর থানার ওসি মিজানুর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ড্রামভর্তি তেল জব্দ করা হয়।

আটকরা হলেন— জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ী উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫) মো. সবুজ মিয়া (৪০), বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।

স্থানীয়রা জানায়—মধ্যরাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ ১১ জনকে আটক করা হয়।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ১১ জনকে আটক করা হয়। খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির জন্য এই তেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো, সেই বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে। আর তেলগুলো পরবর্তী নিলামের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০