২২ কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি সুপার ট্যাঙ্কার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২২ কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি সুপার ট্যাঙ্কার

মার্কিন অবরোধ উপেক্ষা করে

মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ ও নজরদারি এড়িয়ে ২২ কোটি ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি সুপার ট্যাঙ্কার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকম’-এর বরাত দিয়ে রোববার (৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্যাঙ্কারট্র্যাকার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামক ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করছে। জাহাজটিতে প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ২২ কোটি মার্কিন ডলার। এক সপ্তাহ আগে জাহাজটিকে সর্বশেষ শ্রীলঙ্কার উপকূলে দেখা গিয়েছিল বলে সংস্থাটি উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ এপ্রিল যখন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ ঘোষণা করে, তখন জাহাজটি ইরানের জলসীমাতেই অবস্থান করছিল। এরপর ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেয়। মূলত মার্কিন স্যাটেলাইট ও রাডার নজরদারি ফাঁকি দিতেই এই কৌশল অবলম্বন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এই ‘অবরোধ যুদ্ধ’ নতুন মাত্রা পেয়েছে। গত ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, অন্তত ৫২টি ইরানি জাহাজ মার্কিন কঠোর বেষ্টনী ছিন্ন করে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিপরীতে মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান-সংশ্লিষ্ট অন্তত ৪১টি জাহাজকে তারা ফিরে যেতে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অবরোধের ফলে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে এবং রপ্তানি ব্যাহত হওয়ায় দেশটিকে তেল মজুত করতে হচ্ছে। তবে ‘হিউজ’-এর মতো সুপার ট্যাঙ্কারের সফল চলাচল যুক্তরাষ্ট্রের এই দাবিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০