হাসিনাকে নিয়ে ‘চাঞ্চল্যকর তথ্য’ ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ অক্টোবর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনাকে নিয়ে ‘চাঞ্চল্যকর তথ্য’ ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা

কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গেছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কটিয়াদী উপজেলা কমান্ডের নবগঠিত অ্যাডহক কমিটির পৌর ও ইউনিয়ন কমান্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

মাহমুদুল ইসলাম জানু বলেন, শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। এমনকি হাইকোর্ট পর্যন্ত গেছেন। জিয়াউর রহমান কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। হঠাৎ করে মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা করার পেছনে শেখ হাসিনার এই দুরভিসন্ধি ছিল।

তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর ব্যাপারে কোনো বিরোধিতা না করি, কোনো বিদ্রোহ না করি। আমরা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর প্রতিবাদ না করি। এর জন্য ২০ হাজার টাকা ভাতা করেছেন। এ ঘটনা আমি খুবই ভালো করে জানি। না হলে এত টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হতো না।

মাহমুদুল ইসলাম জানু বলেন, মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়ার সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাই আমরা জেলার ১৩টি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে বিএনপিকে সমর্থন জানাচ্ছি।

কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইলের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০