স্টিলের বাক্সে ভেসে বাংলাদেশে প্রবেশের সময় আটক ভারতীয় নাগরিক - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্টিলের বাক্সে ভেসে বাংলাদেশে প্রবেশের সময় আটক ভারতীয় নাগরিক

সাতক্ষীরায় স্টিলের বাক্সের সাহায্যে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছেন বীরেশ্বর দাশগুপ্ত নামের এক ভারতীয় নাগরিক।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ থেকে তাকে আটক করে বিজিবি। পরে বুধবারে কালিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে আদালতের কারাগারে পাঠানো হয় তাকে। জানা গেছে, আটক বীরেশ্বর দাশগুপ্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় বীরেশ্বরকে আটক করা হয়। তিনি একটি বড় স্টিলের বাক্সের ভিতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহার করা হয়েছিল।

কালিগঞ্জ থানা ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে, জিজ্ঞাসাবাদে বীরেশ্বর দাশগুপ্ত জানান, তিনি একটি ট্যাংকের মতো বাক্স বানিয়ে নদীতে নামেন। তবে জোয়ারের পানিতে ভেসে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০