সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র- অভিযোগ ইরানের - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ এপ্রিল ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র- অভিযোগ ইরানের

ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র—অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের কথিত উদ্ধার অভিযান নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে।

অভিযানের ভৌগোলিক অসঙ্গতির দিক তুলে ধরে তিনি বলেন, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশে মার্কিন পাইলটের উপস্থিতির যে দাবি করা হয়েছে, তা সেই অঞ্চল থেকে অনেক দূরে, যেখানে যুক্তরাষ্ট্র তাদের বাহিনী নামানোর চেষ্টা করেছে বলে জানা গেছে।

বাগাইয়ের দাবি, এই অসামঞ্জস্যতা পুরো অভিযানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, এটি ‘প্রতারণামূলক বা বিভ্রান্তিকর’ একটি অভিযান হতে পারে, যার লক্ষ্য ছিল সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা।
এর আগে, রোববার (৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানে ভূপাতিত একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।

 

তেহরানের এই অভিযোগ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০