সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৮ অক্টোবর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে প্রায় ৫ কিলোমিটার ভেতরে পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এটি কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম বৃহৎ মাদকবিরোধী সাফল্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৩৪ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৬ মাসে (এপ্রিল ২০২৫ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ সর্বমোট ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এছাড়াও একই সময়ে ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকা মূল্যের সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানী তেল, হার্ডওয়্যার সামগ্রী ও রশদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। সব মিলিয়ে ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক করা হয় এবং ৯৫ জন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে কক্সবাজার ব্যাটালিয়ন নিয়মিত জনসচেতনতা ও মতবিনিময় সভার আয়োজন করছে। অবৈধ অনুপ্রবেশ, মাইন বিস্ফোরণ প্রতিরোধ, মাদক পাচার রোধে সীমান্তবাসীদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সীমান্ত এলাকার স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী, দুস্থ নারীদের সেলাইমেশিন প্রদান, বৌদ্ধ বিহারে অনুদান এবং মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহযোগিতা প্রদানসহ নানা মানবিক কর্মকাণ্ডও পরিচালনা করছে বিজিবি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০