সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা - সমকন্ঠ
শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ জানুয়ারী ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে রোগীরা

কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২৪ ঘণ্টা কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় এই কর্মসূচি অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা।

রোববার (১৮ জানুয়ারি) সকালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সেবা না পেয়ে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় অপেক্ষা করছেন। অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়ে পড়েছেন।
ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। তাদের অভিযোগ, হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বা কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে—সে বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি।

ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, এ মুহূর্তে কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি। তবে আজ দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত আসে, তাহলে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে, শুক্রবার রাতে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখছে।

চিকিৎসকদের কর্মবিরতির কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে জরুরি নয় এমন বহু সেবা কার্যত বন্ধ রয়েছে।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত, ইন্টার্ন চিকিৎসকরা কর্তৃপক্ষের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসেছেন। বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০