সিরিয়ার প্রেসিডেন্টের নাম ‘সন্ত্রাসী’ তালিকা থেকে সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৮ নভেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়ার প্রেসিডেন্টের নাম ‘সন্ত্রাসী’ তালিকা থেকে সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার তালিকা থেকে সরানো হয়েছে। একইসঙ্গে সিরিয়ার অভ্যন্তরীণ মন্ত্রী আনাস খাত্তাবকেও নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দেশটির ট্রেজারি বিভাগ এ ঘোষণা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, আল-শারাকে, যাকে আগে মুহাম্মদ আল-জাওলানির নামে তালিকাভুক্ত করা হয়েছিল, এক্সিকিউটিভ অর্ডার ১৩২২৪ অনুযায়ী (এসডিজিটি) তালিকা থেকে সরানো হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে।

প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আহমেদ আল-শারা। এর আগেই তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

আহমেদ আল-শারা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা ছিলেন। এইচটিএস একসময় নুসরা ফ্রন্ট নামেও পরিচিত। এ সংগঠন সিরিয়ায় আল-কায়েদার সহযোগী শাখা ছিল। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

২০১৪ সালের মে মাস থেকে এইচটিএস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। তবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয়।

আল-কায়েদার সহযোগী সংগঠনের নেতা হিসেবে আহমেদ আল-শারার নাম বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় তুলেছিল যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। শুক্রবার এ তালিকা থেকে সিরিয়ার নতুন রাষ্ট্রপ্রধানের নাম বাদ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

১

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

২

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৩

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৪

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৫

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৬

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৭

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৮

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৯

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১০

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১১

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১২

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৩

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৪

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৫

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৬

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৭

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৮

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৯

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

২০