সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করে ধরা খেল ইসরাইলি সেনারা - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করে ধরা খেল ইসরাইলি সেনারা

সিরিয়া থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের খামারগুলোতে পাচারের অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক দল সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, গোলান মালভূমিতে কর্মরত গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন দুই সপ্তাহ আগে সিরিয়ার অভ্যন্তরে একটি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটায়। তারা সিরীয় কৃষকদের মালিকানাধীন ছাগলের পালটি শনাক্ত করে তা ইসরাইলি ভূখণ্ডে নিয়ে আসে এবং পরবর্তীতে ট্রাকে করে পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতির খামারে পাঠিয়ে দেয়।

এই অবৈধ অভিযানের খবর জানাজানি হওয়ার পর আইডিএফ এক বিবৃতিতে জানায় যে ঘটনাটি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঘটানো হয়েছিল। এর ফলে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং কোম্পানির কমান্ডারকে কঠোর তিরস্কার করা হয়েছে। এছাড়া পুরো স্কোয়াডটিকে দীর্ঘ সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন গোলান মালভূমির স্থানীয় কৃষকরা রাস্তায় ডজন ডজন ছাগল ঘুরে বেড়াতে দেখে সেনাবাহিনীকে খবর দেয়। তদন্তে জানা গেছে, পাচার করা ২৫০টি ছাগলের মধ্যে প্রায় ২০০টি বর্তমানে ইসরাইলের অভ্যন্তরে রয়েছে, যেগুলোর কোনো চিহ্ন বা রোগ প্রতিরোধের টিকা দেওয়া নেই। বাকি ছাগলগুলো সিরীয় সীমান্তের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইলি বাহিনী দক্ষিণ সিরিয়ার বাফার জোনের অভ্যন্তরে ৯টি সামরিক পোস্টে অবস্থান করছে। ইসরাইলের দাবি, শত্রু পক্ষের হাতে বিপজ্জনক অস্ত্র যাওয়া রোধ করতে তারা সিরিয়ার অভ্যন্তরে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত অভিযান পরিচালনা করছে।

তবে এর মাঝেই সেনাবাহিনীর একাংশের এমন লজিস্টিক এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ আইডিএফ-এর অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

সূত্র: দ্য টাইমস্ অব ইসরাইল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১০

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১১

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১২

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৩

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৫

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৬

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৭

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৮

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৯

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

২০