সিদ্ধিরগঞ্জে পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল

সিদ্ধিরগঞ্জ শিমরাইল কাঁচপুর ব্রিজ এলাকায় জাহাজ থেকে ভোজ্যতেল আনলোড করার সময় একটি সরবরাহ পাইপ ফেটে যাওয়ায় বিপুল পরিমাণ সয়াবিন তেল রাস্তায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং তেল সংগ্রহ করতে আশপাশের বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর ব্রিজ সংলগ্ন নদীতে নোঙর করা একটি তেলবাহী জাহাজ থেকে পাইপের মাধ্যমে ভোজ্যতেল ট্যাঙ্কারে তোলা হচ্ছিল। হঠাৎ পাইপ ফেটে গেলে মুহূর্তের মধ্যে রাস্তায় তেল ছড়িয়ে পড়ে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

পরিস্থিতি দেখে স্থানীয়রা বালতি, ড্রাম ও বিভিন্ন পাত্র নিয়ে রাস্তায় জমে থাকা তেল সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতিও দেখা দেয়। পরে সরবরাহ লাইন বন্ধ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাস উদ্দিন জানান, পাইপ ফেটে যাওয়ায় ভোজ্যতেল রাস্তায় ছড়িয়ে গেছে। অনেকেই প্রথমে একে জ্বালানি তেল ভেবে আতঙ্কিত হন, তবে কোনো বিস্ফোরণ বা বিপজ্জনক ঘটনা ঘটেনি।

সংশ্লিষ্ট কোম্পানির এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান যে দুর্ঘটনায় কত তেল নষ্ট হয়েছে তা এখনও হিসাব করা হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১১

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১২

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৩

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৪

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৫

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৬

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৭

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৯

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

২০