সামরিক কর্মকর্তাদের গণগ্রেপ্তারের বিষয়টি গুজব- প্রেস সচিব - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সামরিক কর্মকর্তাদের গণগ্রেপ্তারের বিষয়টি গুজব- প্রেস সচিব

জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এসব অপপ্রচার করা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওইসব পোস্ট সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব’ বলে দাবি করেন।

প্রেস সচিব বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব। আইসিটির চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, অতিরিক্ত কোনো প্রতিরক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই।

জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এসব অপপ্রচার করা হচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করাই এসব গুজবের মূল উদ্দেশ্য।

ডিজিএফআই বাতিল করার কোনো পরিকল্পনা সরকার নেয়নি বলেও এ সময় স্পষ্ট করেন তিনি।

প্রেস সচিব বলেন, সরকার বরং সংস্থাটির কার্যক্রম আরও কার্যকর করতে সীমান্ত ও বৈদেশিক গোয়েন্দা তৎপরতার ওপর গুরুত্ব বাড়ানোর জন্য সংস্কারের বিষয়টি বিবেচনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০