সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচারের দুই এজেন্ট ৫ দিনের রিমান্ডে - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচারের দুই এজেন্ট ৫ দিনের রিমান্ডে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও তার ‘দেশের সম্পদ দেখাশোনার’ দায়িত্বপ্রাপ্ত আরামিট গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তারের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ। আদালত সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচারের দুই এজেন্টের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

দুদকের চট্টগ্রাম আদলতের পরিদর্শক বিপ্লব ঘোষ বলেন, ‘গ্রেপ্তার দুজনকে আদালত রিমান্ড চাওয়া হলে মহানগর ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল তাদের ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।’

এদিকে, বৃহস্পতিবার দুপুরে দুদকের অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে।

দুদক কর্মকর্তা জানিয়েছেন, আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। আর আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণকারী। তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে ফরেনসিক করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। উৎপল পাল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ তথা মাস্টারমাইন্ড।

এর আগে, চলতি বছরের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ এ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী, ভাই-বোন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি উৎপল পাল এবং আব্দুল আজিজ।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানিয়েছেন, আজ দুপুরে সাইফুজ্জানা চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারির জন্য চট্টগ্রামের মহানগর স্পেশাল জজ মো. আব্দুর রহমানের আদালতের আবেদন করলে আদালত এটার ওপর আগামী রোববার শুনানির দিন ধার্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০