‘সব দল’ নির্বাচনে যুক্ত হবে, আশা গোয়েন লুইসের - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সব দল’ নির্বাচনে যুক্ত হবে, আশা গোয়েন লুইসের

আগামী সংসদ নির্বাচনে ‘সব দল’ অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

৪ অক্টোবর, রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

“এই নির্বাচনে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি, সব দল এই নির্বাচন যুক্ত হবে।

গোয়েন লুইস বলেন, “আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে।”

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এর মধ্যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থি ছয়দল।

এ অবস্থায় বিএনপি মনে করছে, নির্বাচন বাধাগ্রস্ত করার করার ‘ষড়যন্ত্র’ চলছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন গোয়েন লুইস।

সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠক হয়। গোয়েন লুইসের সঙ্গে ছিলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের সিনিয়র হিউম্যানরাইটস অ্যাডভাইজার হুমা খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদও ছিলেন সে বৈঠকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০