সন্ত্রাসবিরোধী অভিযানে ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা নিহত - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাসবিরোধী অভিযানে ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় চালানো এক সামরিক অভিযানে ক্যাপ্টেনসহ ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর কার্যকর পাল্টা-আক্রমণে সাতজন সন্ত্রাসীও নিহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিজস্ব সৈন্যদের দক্ষ মোকাবিলায় ভারত-সমর্থিত সাতজন খাওয়ারেজকে (সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য) জাহান্নামে পাঠানো হয়েছে।
বন্দুকযুদ্ধে নিহত ছয় সেনারা হলেন— তরুণ মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সালিম (২৪, মিয়ানওয়ালির বাসিন্দা), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহী আইজাজ আলী (২৩), সিপাহী মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহী মুহাম্মদ শাহবাজ (৩২)।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকায় লুকিয়ে থাকা অন্য কোনো ‘ভারত-সমর্থিত খারজি’ নির্মূল করতে অপারেশন চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘আজম ই ইস্তেহকাম’ ভিশনের অধীনে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলের এই অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাবে।

প্রসঙ্গত, বিশেষত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা অনেক বেড়েছে। ২০২২ সালে সরকারের সঙ্গে টিটিপি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার পর এই হামলার সংখ্যা বৃদ্ধি পায়।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০