সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, সংস্কার বাস্তবায়নও লাগবে- আলী রীয়াজ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, সংস্কার বাস্তবায়নও লাগবে- আলী রীয়াজ

জুলাই সনদে স্বাক্ষর করেই দায় শেষ নয়, সংস্কার বাস্তবায়নও লাগবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রবিবার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য করেন তিনি।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আজকে চতুর্থ সভা। প্রক্রিয়ায় অনুঘটকের কাজ করছি। বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে প্রস্তাবনা দেয়া হয়েছে।’ এর আগে ছয়টি প্রক্রিয়ার প্রস্তাব দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাবনা দেবে। রাজনৈতিক দলগুলো একমত হলে সুপারিশ করা হবে সরকারের কাছে। কমিশনের সহ-সভাপতি বলেন, শেষ বিচারে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার এবং দলগুলোর। ঐকমত্য তৈরি হলে দ্রুততার সঙ্গে তা সম্ভব হবে। সকালে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, সবার স্বাক্ষরিত রাজনৈতিক দলিল করতে তাগিদ দিয়েছেন ড. ইউনূস। কারা স্বাক্ষর করবেন, তাদের নামসহ থাকবে। ১৫ অক্টোবরের কাছাকাছি সময়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের স্বাক্ষর সমাপ্ত করতে চান জানিয়ে আলী রীয়াজ বলেন, সামনে নির্বাচন, সবার ব্যস্ততা রয়েছে। তাই ১৫ অক্টোবরের আগেই শেষ করতে চাই।’ রাজনৈতিক দলগুলো একমত হলে বিশেষজ্ঞদের সঙ্গে আর বসার প্রয়োজন হবে না বলেও জানান ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের দায় অর্পিত হয়েছে। শুধু সনদ স্বাক্ষর করাই দায় শেষ নয়। এই সংস্কার বাস্তবায়ন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০