সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব- আইইএ প্রধান - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ মার্চ ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব- আইইএ প্রধান

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, বিশ্ব বর্তমানে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির সম্মিলিত প্রভাবের চেয়েও ভয়াবহ এক জ্বালানি সংকটের মুখোমুখি।
সোমবার (২৩ মার্চ) ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে এক মিডিয়া ইভেন্টে তিনি এ কথা বলেন।

ফাতিহ বিরল বলেন, বর্তমান সংকটটি মূলত দুটি তেল সংকট ও একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ দৈনিক প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে। এটি সত্তরের দশকের সংকটগুলোর সম্মিলিত ঘাটতির চেয়েও দ্বিগুণের বেশি।

সেই সাথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহও প্রায় ১৪০ বিলিয়ন ঘনমিটার কমেছে। অথচ ইউক্রেনে রুশ হামলার পর এই ঘাটতির পরিমাণ ছিল ৭৫ বিলিয়ন ঘনমিটার। বিরলের তথ্যমতে, চলমান এই সংঘাতে অন্তত ৯টি দেশের ৪০টি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতি আজ এক বিশাল হুমকির সম্মুখীন এবং আমি আশা করি এই সংকটের দ্রুত সমাধান হবে।’

আইইএ প্রধান উদ্বেগ প্রকাশ করে বলেন, এই সংকটের গভীরতা অনেকের কাছে ঠিকমতো উপলব্ধি হয়নি। তাই আইইএ এবার প্রথমবারের মতো জনসমক্ষে পরিস্থিতি ব্যাখ্যা করছে।

প্যারিসভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থাটি চলতি মাসের শুরুর দিকে তাদের জরুরি মজুদ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ের পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ে সরকারগুলোর জন্য বেশ কিছু পদক্ষেপের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে—দূরবর্তী কর্মসংস্থান (ওয়ার্ক ফ্রম হোম) ও কারপুলিং সুবিধা বাড়ানো এবং মোটরওয়েতে যানবাহনের গতিসীমা কমিয়ে আনা।

আইইএ প্রধান বলেন, এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো হরমুজ প্রণালী খোলা কেননা এই জলপথ বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করে।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা আরও জোরদার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, আর ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, যদি হামলা চালানো হয়, তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করবে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথে কেবল কিছু নির্দিষ্ট দেশের জাহাজই চলাচল করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০