সড়কে ঝরল ৪ প্রাণ: যাত্রীর সঙ্গে ঝগড়ার পর বেপরোয়া গতিতে বাস চালিয়েছেন চালক - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়কে ঝরল ৪ প্রাণ: যাত্রীর সঙ্গে ঝগড়ার পর বেপরোয়া গতিতে বাস চালিয়েছেন চালক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন লাগার ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসের এক যাত্রীর সঙ্গে চালক ও তার সহকারীর কথা-কাটাকাটি হয়। এ সময় চালক অমনোযোগী হয়ে পড়েন। সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাঝেরচর এলাকার সুমন হোসেনের ছেলে মো. হোসাইন (২), কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই এলাকার শামিউল আলমের ছেলে শামীম হোসেন এবং শামীমের ছেলে মো. নাদিফ (৬)। নিহত অপর নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত নাদিফ বাবা শামীম হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে থাকা এক যাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, পথিমধ্যে চালকের সঙ্গে এক যাত্রীর বাগবিতণ্ডা হয়। এরপর চালক ক্ষিপ্ত হয়ে অত্যন্ত বেপরোয়া ও এলোমেলোভাবে বাসটি চালাতে শুরু করেন।

একপর্যায়ে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি চট্টগ্রামমুখী লেনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় বাসের ভেতর থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।

বাসের যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিষয়ের মাস্টার্সের শিক্ষার্থী মামদ নেয়ামত উল্লাহর বাড়ি চান্দিনা উপজেলার আড়ুয়ারা গ্রামে। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনায় পড়ে তিনি ওই পরীক্ষা দিতে পারেননি।

মামদ নেয়ামত উল্লাহ বলেন, দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে বাসটি থামে। এ সময় একজন পুরুষ যাত্রী কুমিল্লায় যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন। কিন্তু তিনি যে গন্তব্যে নামবেন, বাসটি সেখানে থামাতে রাজি ছিলেন না চালক। এ নিয়ে চালক, তার সহকারীর সঙ্গে ওই ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়। তখন বাসের চালক অমনোযোগী হয়ে যান। মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বানিয়াপাড়া এলাকায় বাসের চালক একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা অতিত্রুম করতে যান। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন ধরে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, বাসে থাকা একজন যাত্রীর সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, চালক ঝগড়া করার পর থেকেই বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১১

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১২

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৩

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৪

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৫

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৬

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৭

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৯

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

২০