সচিবালয়ে ভুয়া পাস দেখিয়ে প্রবেশের দায়ে ৩ জনের কারাদণ্ড - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে ভুয়া পাস দেখিয়ে প্রবেশের দায়ে ৩ জনের কারাদণ্ড

বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় এক সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে। গত ২৫ জানুয়ারি এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- মো. আলিফ শরীফকে ১ মাসের কারাদণ্ড, ​মো. আশিককে ৭ দিনের কারাদণ্ড ও​ মো. দিদারুল আলমকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিম গত ২৫ জানুয়ারি সচিবালয়ে তল্লাশি চালিয়ে দুই জন অননুমোদিত ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে অবৈধ পাসের মাধ্যমে ভেতরে প্রবেশ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।

এদিকে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সচিবালয়ে অননুমোদিত গাড়ি প্রবেশ ঠেকাতেও মনিটরিং জোরদার করা হয়েছে। বর্তমানে স্টিকারবিহীন অথবা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত কোনও গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে এই নিয়মিত তদারকি চালানো হচ্ছে। সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১০

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১১

সাংবাদিক মোশারফের মা আর নেই

১২

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৩

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৫

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৬

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৮

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

১৯

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই- ট্রাম্প

২০