সংখ্যালঘু ভোট টানতে ৪৭ জন মুসলিমকে প্রার্থী করলেন মমতা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৯ মার্চ ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু ভোট টানতে ৪৭ জন মুসলিমকে প্রার্থী করলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের প্রভাব বাড়াতে তৃণমূল কংগ্রেস ২৯১ আসনের প্রার্থী তালিকায় ৪৭ জন মুসলিম প্রার্থী রেখেছে। ২০০১ সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনেও দলটি ক্ষমতায় আসতে চায়। বরাবরই মমতা বন্দোপাধ্যায়ের ক্ষমতার নিয়ামক মুসলিম বা সংখ্যালঘু ভোট।

নির্বাচনের আগে শক্তিশালী কয়েকজন মুসলিম নেতা দল থেকে বেরিয়ে যাওয়ায় অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এজন্য এবার মুসলিম ভোট টানতে মুসলিম প্রার্থীর সংখ্যা বাড়িয়েছেন তিনি।

রাজ্যে মুসলিম ভোট বরাবরই বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত। বিজেপির প্রথম তালিকায় যেখানে একটিও সংখ্যালঘু বা মুসলিম মুখ নেই, সেখানে তৃণমূলের ২৯১ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন মুসলিম প্রার্থী রয়েছেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী ছিলেন ৩৫ জন, এবার তা বেড়ে হয়েছে ৪৭। গতবারের থেকে যা ৩৪ শতাংশেরও বেশি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ২৯৪ আসনের মধ্যে ১২৫ আসনে মুসলিমের সংখ্যা উল্লেখযোগ্য। অন্তত ৭০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা। আরও ৩০-৩৫টি আসনে এই ভোটাররাই হয়ে উঠতে পারেন নির্ণায়ক।
তৃণমূল কংগ্রেসের মুসলিম প্রার্থীরা : চোপড়া, উত্তর দিনাজপুর- হামিদুর রহমান, গোলপোখর, উত্তর দিনাজপুর- মহম্মদ গোলাম রাব্বানি, চাকুলিয়া, উত্তর দিনাজপুর- মিনহাজুল আরফিন আজাদ, ইটাহার, উত্তর দিনাজপুর- মোশারফ হোসেন, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর – তোরাফ হোসেন মণ্ডল, হরিশ্চন্দ্রপুর, মালদা- মহম্মদ মাতেবুর রহমান, মালতিপুর, মালদা- আবদুর রহিম বক্সী, মোথাবাড়ি, মালদা -মহম্মদ নজরুল ইসলাম, সুজাপুর, মালদা-সাবিনা ইয়াসমিন, ফারাক্কা, মুর্শিদাবাদ- আমিরুল ইসলাম, সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ- নুর আলম, জঙ্গিপুর, মুর্শিদাবাদ — জাকির হোসেন, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ-আখরুজ্জামান, সাগরদিঘি, মুর্শিদাবাদ -বায়রন বিশ্বাস, সুতি, মুর্শিদাবাদ — ইমানি বিশ্বাস, লালগোলা, মুর্শিদাবাদ — ডা. আবদুল আজিজ, ভগবানগোলা, মুর্শিদাবাদ — রেয়াত হোসেন সরকার, রানিনগর, মুর্শিদাবাদ — সৌমিক হোসেন, ভারতপুর, মুর্শিদাবাদ — মুস্তাফিজুর রহমান, রেজিনগর, মুর্শিদাবাদ — আতাউর রহমান, বেলডাঙা, মুর্শিদাবাদ — রাবিউল আলম চৌধুরী, হরিহরপাড়া, মুর্শিদাবাদ — নিয়ামত শেখ, নওদা, মুর্শিদাবাদ — শাহিনা মুমতাজ, ডোমকল, মুর্শিদাবাদ — হুমায়ুন কবির (প্রাক্তন IPS), জলঙ্গি, মুর্শিদাবাদ — বাবর আলি, পলাশীপাড়া, নদিয়া — রুকবানুর রহমান, কালিগঞ্জ, নদিয়া — আলিফা আহমেদ, চাপড়া, নদিয়া — জেবের শেখ, দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা — আনিসুর রহমান, হাড়োয়া, উত্তর ২৪ পরগনা — মহম্মদ মুফতি আবদুল মতিন, বসিরহাট উত্তর, উত্তর ২৪ পরগনা — মহম্মদ তৌসিফ রহমান, ক্যানিং পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা — মহম্মদ বাহারুল ইসলাম, ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনা — শওকত মোল্লা, কসবা, দক্ষিণ ২৪ পরগনা — জাভেদ আহমেদ খান, সোনারপুর উত্তর, দক্ষিণ ২৪ পরগনা — ফিরদৌসি বেগম, মেটিয়াবুরুজ, দক্ষিণ ২৪ পরগনা — আবদুল খালেক মোল্লা, কলকাতা পোর্ট, কলকাতা — ফিরহাদ হাকিম, পাঁচলা, হাওড়া — গুলশান মল্লিক, পাঁশকুড়া পশ্চিম — সিরাজ খান, মন্তেশ্বর — সিদ্দিকুল্লাহ চৌধুরী, কেতুগ্রাম — শেখ শাহনওয়াজ, হাঁসন — কাজল শেখ, মুরারই — মোশারফ হোসেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০