শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন মূল তদন্ত কর্মকর্তা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন মূল তদন্ত কর্মকর্তা

জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ৩য় দিনের মতো সাক্ষ্য প্রদান করবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এই মামলায় ৫৪তম এবং শেষ সাক্ষী হিসেবে উপস্থিত হবেন।

এর আগে, গতকাল তার জব্দকৃত জুলাই আন্দোলনের নৃশংসতার বিভিন্ন ভিডিওচিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়। এসবের মধ্যে ছিল যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত চারটি ভিডিও।

সাক্ষ্যগ্রহণ এদিনও সরাসরি সম্পন্ন হয়। এ সময় উঠে আসে, সরকারি হিসাব অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ব্যবহার করেছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা এদিন জানান, জুলাই আন্দোলন দমন করতে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনের মাধ্যমে হাজারো নির্দেশনা প্রদান করেছিলেন। তবে সেই সমস্ত কলরেকর্ড মুছে দেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।

তিনি আরও বলেন, একইভাবে মুছে ফেলা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কলরেকর্ডও।

অন্যদিকে, আজ রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদের সাক্ষ্যগ্রহণ হবে মামলার ৯ম দিনে, যা ট্রাইব্যুনাল – ২-এ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০