শেখ হাসিনার ফাঁ'সির রায়ে ঢাবিতে ভুরিভোজ - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ফাঁ’সির রায়ে ঢাবিতে ভুরিভোজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিখেছে ইতিহাস থেকে। তারা প্রমাণ করেছে স্বৈরাচারের শাসন দীর্ঘস্থায়ী হয় না।

আবার এই স্বৈরাচারের পতন ও তার বিরুদ্ধে কোর্টের রায়কে স্মরণীয় রাখতেও শিখেছে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের রায়কে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা ভূরিভোজের আয়োজন করেছেন।

এই আয়োজনটি সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, বিশেষত যখন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের ফেসবুকে রায়ের প্রতি তাদের সমর্থন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন।

পোস্টে তিনি লিখেন, “জুলাই আন্দোলনের সময় যেমন আমরা একসঙ্গে স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছি, ঠিক সেভাবেই এবারও সবাই মিলিত হয়ে এই আনন্দ উদ্‌যাপন করব।

আব্দুল কাদের ফেসবুকে পোস্ট শেয়ার করলে আলোড়ন সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এই ভোজের আয়োজনে সম্মতি জানায়। এরপর মঙ্গলবার টিএসসি ক্যাম্পাসে দুটি গরু এবং দুটি খাসি জবাই করা হয়। পরে রাত পৌনে ৯টায় নারী শিক্ষার্থী ও ১০টায় ছেলেদের খাবার বিতরণ করা হয়।

এই ভোজের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়৷ যেখানে ছাত্র-ছাত্রীরা স্মৃতিচারণ করেন এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন, যারা দীর্ঘদিন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। পরে সকল ছাত্রনেতাদের সাথে বসে একসাথে খোশগল্প ও খাওয়াদাওয়ার আয়োজন করা হয়।

সরজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে বেশ উৎসাহের সাথে, উৎসবমুখর পরিবেশে খাবার সংগ্রহ করছেন। কয়েক হাজার শিক্ষার্থীর জন্য এই ভূরিভোজের আয়োজন করা হয়।

কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে তারা বলেন, এই আয়োজন সত্যিই অসাধারণ একটি উদ্যোগ৷ এটি স্বৈরাচারের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়। সবাই যদি এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে দেশে পুনরায় ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আজকে শুধু রায় উদযাপন নয়, বরং এই উদযাপনকে একটি ঐক্যবদ্ধ প্রয়াস হিসেবে তুলে ধরা, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠন একত্রিত হয়েছে।

শুরুতে এক ফেসবুক পোস্টে আব্দুল কাদের বলেন, দীর্ঘদিনের স্বৈরাচার হাসিনা-বিরোধী লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন, সবাইকে নিয়ে আমরা টিএসসিতে আনন্দ ও বিজয় উদযাপন করব।

দেড় যুগের স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে তার বিচারিক রায় নিশ্চিত হওয়ার আনন্দ আমরা দলমত নির্বিশেষে একত্রে ভাগাভাগি করতে চাই।

আব্দুল কাদেরের ডাকে সাড়া দিয়ে এই আয়োজনে আর্থিকভাবে সহায়তায় এগিয়ে আসে বিভিন্ন ছাত্র সংগঠন। এতে আয়োজনটি দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয়।

ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, বাম সংগঠনসহ অন্যান্যরা অংশ নেন। এই আনন্দ উদযাপনে শুধু রাজনৈতিক উদ্দীপনা নয়, তার মধ্যে রয়েছে এক গভীর অনুভূতি- একটানা সংগ্রামের পর আসা সাফল্য এবং বিজয়ের সম্মিলিত আনন্দ।

সার্বিক বিষয়ে আব্দুল কাদের বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী লড়াইয়ের পর এই রায় আমাদের সংগ্রামের এক ঐতিহাসিক বিজয়। টিএসসিতে এই ভোজ আয়োজনের মাধ্যমে আমরা শুধু আনন্দই প্রকাশ করছি না, বরং দেখাচ্ছি- যদি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকে, কোনো স্বৈরাচারই টিকে থাকতে পারে না। দলমত নির্বিশেষে সবার একত্র হওয়াই আজকের সবচেয়ে বড় সাফল্য।

তিনি আরও বলেন, এই আয়োজন আমাদের সহযোদ্ধাদের পুনর্মিলনের জায়গা করে দিয়েছে। যারা জুলাই আন্দোলনে একসঙ্গে রাস্তায় ছিলাম, আজ আমরা সেই বিজয় ভাগ করে নিচ্ছি। ঐক্যবদ্ধ ছাত্রসমাজই গণতন্ত্রের শক্তি- এটাই আমরা প্রমাণ করেছি এবং ভবিষ্যতেও এই ঐক্য থাকে আমরা সেই প্রত্যাশা রাখছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০