শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় খিচুড়ি রান্নার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্রাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— ওই এলাকার মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম।

তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হচ্ছিল। পাশাপাশি নাশকতারও পরিকল্পনা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

তবে শারীরিক অসুস্থতার কারণে ইসা ইসলাম নামে একজনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আটক চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০