শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে জাকসু নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ অভিযোগ তোলা হয়।

অভিযোগকারীদের দাবি, ভোর ৬টার কিছু পর গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতরে প্রবেশ করে জাবি ছাত্রশিবির সভাপতি। এরপর হলের ভেতরে একটি রুমে অবস্থান নেন তিনি এবং প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসেন।

অভিযোগকারীরা পরে কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে এ ব্যাপারে জানান। এ সময়, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষকে অন্যায্য সুবিধা দিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

তবে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি জাবি শিবিরের পক্ষ থেকেও কোনো বক্তব্য মেলেনি।
এদিকে, আজ (১১ সেপ্টেম্বর) ৩৩ বছর পর শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অপরদিকে, ভোট দেওয়া নিয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরাও।

জাকসুতে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এবারে সহ-সভাপতি বা ভিপি পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০