শিবিরের ভাষায় কথা বলছেন ঢাবির কিছু শিক্ষক- অভিযোগ নাছিরের - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবিরের ভাষায় কথা বলছেন ঢাবির কিছু শিক্ষক- অভিযোগ নাছিরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসুর উদয়ন স্কুল ভোট কেন্দ্রের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

তিনি বলেন, আচরণ বিধি মেনে আমরা ভোট কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোট কেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছেন।

এই নির্বাচনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করে নাছির বলেন, গত ১৭ বছর ধরে তরুণদের মতামতকে বাদ রেখে যে ধরনের শাসন কায়েম করা হয়েছিল, সেই শাসন ব্যবস্থা শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিনিময়ে প্রতিহত করেছে। তাই ডাকসুর এই নির্বাচন হচ্ছে পরিবর্তিত বাস্তবতার প্রতিচ্ছবি। আমরা মনে করি, ডাকসুর ভোটের মাধ্যমে দেশের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি প্রাথমিক সূচনা হলো। আজকের এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০