শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ক্লাস চলবে কি না জানালেন আজিজী - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ক্লাস চলবে কি না জানালেন আজিজী

শিক্ষার্থীদের টানা ৮ দিনের আন্দোলনে পড়াশোনার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে আগামী চার শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি বলেন, ২০ নভেম্বর থেকে স্কুল-মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে হাতে মাত্র চারটি শনিবার আছে। তাই সবাইকে অনুরোধ করছি, এই চার শনিবার ক্লাস নেওয়ার ব্যবস্থা করুন।

আজিজী বলেন, “আমাদের আন্দোলনে দেশের সাধারণ মানুষ পাশে ছিল। এখন তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন কোনো ক্ষতি না হয়, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য।

শনিবার ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন—এ বিষয়ে তিনি বলেন, “এটা সরকারের সিদ্ধান্ত নয়, আমাদের নিজের বিবেকের তাড়না থেকে নেওয়া পদক্ষেপ। শনিবার ক্লাস মানে ভবিষ্যতে শনিবার স্থায়ীভাবে চালু করা নয়। এটা সাময়িক, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে।”

শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকার যদি আমাদের এই সিদ্ধান্তের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এখন আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সেটি ব্যবহার করে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করব।

তিনি পরিষ্কার করে জানান, আগামী সপ্তাহ থেকেই দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে। এটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ যদি তা অমান্য করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেষে তিনি বলেন, এই সিদ্ধান্ত কোনো প্রতিবাদের বিরুদ্ধে নয়; বরং শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ। আজ আমরা যদি তাদের জন্য ত্যাগ স্বীকার না করি, ভবিষ্যতে কোনো আন্দোলনে জাতি আমাদের পাশে দাঁড়াবে না।

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলন করেন শিক্ষকরা। তবে সরকারের পক্ষ থেকে দুই দফায় বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।

৭.৫ শতাংশ আগামী নভেম্বর থেকে কার্যকর হবে, আর দ্বিতীয় দফায় আগামী জুলাই মাস থেকে পর মোট ১৫ শতাংশ কার্যকর হবে। তবে এটি নিয়ে অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন দেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০