শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ইসির সভায়- আখতার আহমেদ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১০ অক্টোবর ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ইসির সভায়- আখতার আহমেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীকের বরাদ্দ ও ভোটার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে। এ বিষয়ে বৈঠকের পর বৃহস্পতিবার রাতে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ইসির সভায় শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

রাজধানীর আগারগাঁওয়ে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেছেন এনসিপির তিন নেতা। পরে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, শাপলা প্রতীক ইসির তফসিলে নেই, বরাদ্দ দেওয়া যাবে না। তবে কমিশনের সভায় বিকল্প প্রতীক নিয়ে সিদ্ধান্ত হবে।

এছাড়া, প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপস চালু করতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি। জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, প্রবাসীরা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ইসি জানিয়েছে, অক্টোবরের মধ্যে অ্যাপ চালু করা হবে।

নবীন ভোটারদের অন্তর্ভুক্তি বিষয়ে এনপিপির খালেদ সাইফুল্লাহ বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর বয়সে পৌঁছাবে, শুধু তারাই ভোট দিতে পারবে। নির্বাচন যেদিন হবে, সেদিনও যারা ১৮ হবে, তারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন, সেই দাবি জানানো হয়েছে।

এছাড়া, এনসিপি জাতীয় লীগ নামে নতুন দলের নিবন্ধন নিয়ে আপত্তি তুলেছে। জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় লীগের কেন্দ্রীয় অফিস বা গঠনতন্ত্র নেই, মাঠে কোনো কার্যক্রম নেই। তারা প্রশ্ন করেছেন, এমন একটি দলের নিবন্ধন কেন দেওয়া হচ্ছে। ইসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সচিব আখতার আহমেদ আরও জানান, নবীন দলগুলোর নিবন্ধন এবং প্রতীক বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সময় আরও কিছুটা সময় লাগবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০