শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষে সিঙ্গাপুর, তলানিতে আফগানিস্তান - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ জানুয়ারী ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষে সিঙ্গাপুর, তলানিতে আফগানিস্তান

কিছু দেশের পাসপোর্ট অন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এতে শক্তিশালী পাসপোর্টধারী নাগরিকরা ভ্রমণে কম বিধিনিষেধ এবং সীমান্তে কম অপেক্ষায় সুবিধা পেয়ে থাকে। সম্প্রতি হেনলি পাসপোর্ট ইনডেক্স এমন ‘এলিট’ পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে।
চলতি বছর সূচকের শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। এর মধ্যে এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি গন্তব্যে যেতে পারেন।

সর্বশেষ সূচকে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৫ নম্বরে। মাত্র ৩৭টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের। এর আগের সূচকে ১০০ নম্বরে ছিল বাংলাদেশ।

সিএনএন জানিয়েছে, লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচক তৈরি করে, যেখানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) একচেটিয়া তথ্য ব্যবহার করা হয়।

হেনলি সূচকে একই স্কোর পাওয়া একাধিক দেশকে একই অবস্থানে রাখা হয়। সে অনুযায়ী, পাঁচটি ইউরোপীয় দেশ যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকেন।

চতুর্থ স্থানেও পুরোপুরি ইউরোপীয় দেশগুলোর আধিপত্য লক্ষ্য করা যায়। ১৮৫ স্কোর নিয়ে এই অবস্থানে রয়েছে—অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস এবং নরওয়ে।

১৮৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অগ্রগতি দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০০৬ সালের পর থেকে দেশটি ১৪৯টি নতুন ভিসামুক্ত গন্তব্য যুক্ত করেছে এবং র‍্যাংকিংয়ে ৫৭ ধাপ উন্নতি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের এই অগ্রগতি এসেছে ‘দীর্ঘমেয়াদি কূটনৈতিক তৎপরতা এবং ভিসা উদারীকরণ নীতির’ ফলস্বরূপ।

ষষ্ঠ স্থানে রয়েছে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড ও পোল্যান্ড। সর্বশেষ ত্রৈমাসিক হালনাগাদে সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিশটেনস্টাইন ও যুক্তরাজ্য।

তবে সূচকে বছরে সবচেয়ে বেশি পতনের শিকার দেশ যুক্তরাজ্য। বর্তমানে দেশটির নাগরিকরা ১৮২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ করতে পারেন, যা এক বছর আগের তুলনায় আটটি কম।

অষ্টম স্থানে রয়েছে কানাডা, আইসল্যান্ড ও লিথুয়ানিয়া (১৮১টি গন্তব্য)। নবম স্থানে মালয়েশিয়া (১৮০টি গন্তব্য) এবং দশম স্থানে যুক্তরাষ্ট্র (১৭৯টি গন্তব্য)।

২০২৫ সালের শেষদিকে প্রথমবারের মতো শীর্ষ দশের বাইরে চলে যাওয়ার পর আবার দশম স্থানে ফিরেছে যুক্তরাষ্ট্র। তবে উদযাপনের সুযোগ কম—কারণ গত এক বছরে দেশটি সাতটি ভিসামুক্ত গন্তব্য হারিয়েছে।

গত দুই দশকে র‌্যাংকিংয়ে পতনের দিক থেকেও যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে; ভেনেজুয়েলা ও ভানুয়াতুর পরেই এর অবস্থান। এই সময়ে যুক্তরাষ্ট্র চতুর্থ স্থান থেকে নেমে দশম স্থানে এসেছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে ভিয়েনাভিত্তিক ইনস্টিটিউট ফর হিউম্যান সায়েন্সেসের রেক্টর ও সাংবাদিক মিশা গ্লেনি বলেন, ‘পাসপোর্টের শক্তি মূলত রাজনৈতিক স্থিতিশীলতা, কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিক নিয়ম-কানুন প্রভাবিত করার সক্ষমতার প্রতিফলন।’

তিনি বলেন, ‘ট্রান্সআটলান্টিক সম্পর্কের টানাপোড়েন ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশের নাগরিকদের চলাচল-সুবিধা কমে যাওয়াটা কেবল প্রযুক্তিগত ব্যতিক্রম নয়; বরং এটি গভীর ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত।’

সূচকের একেবারে নিচে মাত্র ২৪টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ১০১ নম্বরে রয়েছে আফগানিস্তান। ১০০ নম্বরে সিরিয়া (২৬টি গন্তব্য) এবং ৯৯ নম্বরে ইরাক (২৯টি গন্তব্য)।

এর ফলে শীর্ষ ও তলানির পাসপোর্টের মধ্যে ভিসামুক্ত গন্তব্যের পার্থক্য দাঁড়িয়েছে ১৬৮টি।

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ও সূচকের প্রণেতা ক্রিশ্চিয়ান এইচ কেলিন বলেন, ‘গত ২০ বছরে বৈশ্বিক চলাচল অনেক বেড়েছে, কিন্তু এর সুফল সমানভাবে বণ্টিত হয়নি।’

‘আজকাল পাসপোর্টের সুবিধা সুযোগ, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশগ্রহণ নির্ধারণে বড় ভূমিকা রাখছে। গড় প্রবেশাধিকার বাড়লেও বাস্তবতা হলো—চলাচলের সুবিধা ক্রমেই বিশ্বের সবচেয়ে ধনী ও রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশগুলোর মধ্যেই কেন্দ্রীভূত হচ্ছে’ বলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০