লেবাননে যুদ্ধ বন্ধ ও সব সেনা প্রত্যাহারসহ নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ মে ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেবাননে যুদ্ধ বন্ধ ও সব সেনা প্রত্যাহারসহ নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে কিছু শর্ত দিয়েছে তেহরান। মঙ্গলবার (১৯ মে) এসব শর্ত প্রকাশ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

ঘারিবাবাদি বলেছেন, তারা শর্ত দিয়েছেন— লেবাননসহ সব ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের কাছাকাছি অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের সময় যে ক্ষতিক্ষতি করেছে সেগুলো সংস্কার করে দিতে হবে।

এর সঙ্গে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জব্দ করে রাখা বৈদেশিক মুদ্রা এবং মার্কিন নৌবাহিনীর নৌ-অবরোধ প্রত্যাহারের শর্তও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ইরান যে শর্ত দিয়েছিল। সেটিকে ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগের প্রস্তাব থেকে নতুন প্রস্তাবে বড় বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ইরান আনেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এদিকে এর আগে সোমবার (১৮ মে) রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে মঙ্গলবার পুনরায় হামলা শুরুর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সৌদি আরব, কাতার ও আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এ হামলা চালানো থেকে বিরত থেকেছেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের চুক্তি হওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১০

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১১

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১২

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৩

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৫

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৭

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৮

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৯

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

২০