লেবাননে কয়েকটি গ্রাম মাটির সাথে মিশিয়ে দিলো ইসরায়েল - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেবাননে কয়েকটি গ্রাম মাটির সাথে মিশিয়ে দিলো ইসরায়েল

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে কয়েকটি সীমান্তবর্তী গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, লেবাননের তায়েবেহ, নাকুরা ও দেইর সিরিয়ানসহ একাধিক গ্রামে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরণ ও বোমা হামলায় শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এসব হামলায় পুরো গ্রাম কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী এসব এলাকায় স্থাপনাগুলোকে ‘হিজবুল্লাহর অবকাঠামো’ দাবি করে টার্গেট করেছে। তবে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অধিকাংশ ক্ষতিগ্রস্ত স্থাপনা ছিল সাধারণ মানুষের ঘরবাড়ি।

মানবাধিকার সংগঠনগুলো এই ধ্বংসযজ্ঞকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলছে, বেসামরিক আবাসস্থল পরিকল্পিতভাবে ধ্বংস করে এলাকাগুলোকে অচল করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যাকে তারা “ডোমিসাইড” হিসেবে বর্ণনা করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহকে প্রতিরোধ করতে এসব অভিযান চালাচ্ছে। তবে এ অভিযানে বেসামরিক হতাহতের ঘটনা ও গ্রাম ধ্বংস নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু পরিবার গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তাদের ঘরবাড়ি ও জীবিকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। অনেকেই বলছেন, তাদের প্রজন্মের স্মৃতি ও জীবনধারা এক নিমিষেই মুছে গেছে।

বিশ্লেষকদের মতে, লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান সংঘাত এখন আরও বিস্তৃত ও ভয়াবহ রূপ নিচ্ছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০