লেবাননে ইসরাইলি হামলায় সংবাদ উপস্থাপক নিহত - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরাইলি হামলায় সংবাদ উপস্থাপক নিহত

দক্ষিণ লেবাননের টাইর শহরে ইসরাইলি হামলায় দেশটির টিভি চ্যানেল আল-মানার’র একজন উপস্থাপক নিহত হয়েছেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বরাতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দক্ষিণ লেবাননের টাইর শহরে ইসরাইলি হামলায় দেশটির টিভি চ্যানেল আল-মানার’র একজন উপস্থাপক নিহত হয়েছেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বরাতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে লেবাননে ইসরাইলের চলমান হামলা এখন গণমাধ্যমকর্মীদের দিকেও বিস্তৃত হচ্ছে।

আল-মানার টিভি নিশ্চিত করেছে, টাইরে চালানো ওই হামলায় আলি নূর আল-দীন নিহত হন। তারা জানায়, তিনি আগে আল-মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, আলি নূর আল-দীন টাইরের উপশহর আল-হাওশ এলাকার প্রধান ধর্মীয় বক্তা (খতিব) হিসেবেও দায়িত্ব পালন করতেন। গোষ্ঠীটি তার হত্যাকে ‘বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছে।

লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস ইসরাইলের এ হামলার নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব হামলায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদেরও রেহাই দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘আমরা সংবাদকর্মীদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন তাদের দায়িত্ব পালন করে, এসব লঙ্ঘন বন্ধে জরুরি পদক্ষেপ নেয় এবং লেবাননের গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করে।’

আলি নূর আল-দীনের মৃত্যুর আগে ২০২৩ সাল থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন লেবাননি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। তবে অন্য কিছু সংস্থার হিসাবে নিহত সাংবাদিকের সংখ্যা ১০ জন।

এর আগে সোমবার, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টাইরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন, তবে তখন নিহতের নাম প্রকাশ করা হয়নি।

মন্ত্রণালয় আরও জানায়, নাবাতিয়েহ শহরের কাছে কফর রুম্মান এলাকায় পৃথক আরেকটি হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০