টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপ সেরা স্পেন। ফাইনালে দুই দলের লড়াই ছাড়াও দেখা যাবে অন্যরকম এক লড়াই। আর তা হলো গুরু-শিষ্যের লড়াই।
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে যখন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির বিপক্ষে মাঠে নামবেন, তখন সেটি হবে এক অর্থে গুরু বনাম শিষ্যের লড়াই। নয় বছর আগে স্কালোনি ছিলেন কোচিং পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা একজন সাবেক পেশাদার ফুটবলার। ২০১৭ সালে তিনি মাদ্রিদের উপকণ্ঠের লাস রোসাসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ কেন্দ্রে প্রো কোচিং লাইসেন্সের কোর্স করছিলেন।
মন্তব্য করুন