লন্ডনে গান্ধীর মূর্তি অবমাননা, কড়া প্রতিক্রিয়া ভারতের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে গান্ধীর মূর্তি অবমাননা, কড়া প্রতিক্রিয়া ভারতের

যুক্তরাজ্যের লন্ডনের টাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর একটি স্ট্যাচু বিকৃত করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্ট্যুচুটি কিছু গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছে। এর গায়ের রঙ কালো করে দিয়ে বিভিন্ন স্থানে ‘সন্ত্রাসী (টেরোরিস্ট), ভারত (হিন্দুস্তান)’ লেখা হয়েছে।

এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যে অবস্থিত ভারতীয় হাই কমিশন। তারা এই ঘটনাকে ‘অহিংসার ধারণার উপর সহিংস আক্রমণ’ বলে অভিহিত করেছে।

ভারতীয় হাইকমিশন আরও বলেছে, তারা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে এবং তারা স্ট্যাচুটিকে তার ‘মূল মর্যাদায়’ ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতীয় হাই কমিশন লিখেছেন, ‘লন্ডনের টাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর স্ট্যাচু বিকৃত করার লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি কেবল বিকৃতির ঘটনা নয়, আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে অহিংসার ধারণার উপর এবং মহাত্মার নীতির উপর একটি সহিংস আক্রমণ। আমাদের দল ইতোমধ্যে ঘটনাস্থলে রয়েছে, স্ট্যাচুটিকে তার মূল মর্যাদায় ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

প্রতি বছর ২ অক্টোবর লন্ডনের এই স্ট্যাচুটিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধী জয়ন্তী স্মরণ করা হয়।

প্রতিবেদন অনুসারে, ইন্ডিয়া লিগের সমর্থনে ব্রোঞ্জের স্ট্যাচুটি তৈরি করা হয়েছিল এবং ১৯৬৮ সালে লন্ডনের টাভিস্টক স্কোয়ারে তা উন্মোচন করা হয়।

এতে শিলালিপিতে লেখা রয়েছে, ‘মহাত্মা গান্ধী, ১৮৬৯-১৯৪৮’। প্রসঙ্গত, মহাত্মা গান্ধী নিকটবর্তী ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০