রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক-হেলপার নিহত - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক-হেলপার নিহত

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পারখোদা ত্রিমহনী গ্রামের মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাউসার (৩০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী সবজি বোঝায় একটি পিকআপ সদর উপজেলার কল্যাণপুর এলাকায় পৌঁছালে তাদের চাকা পাংচার হয়ে যায়। তারা পিকআপটি সড়কের পাশে সাইড করে চাকা ঠিক করার সময় দৌলতদিয়া ঘাটগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক নাজমুল ও হেলপার কাউসার গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, নিহতদের লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০