রাঙ্গামাটির ২০ ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পরিবহনে ব্যবহার হবে হেলিকপ্টার - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ জানুয়ারী ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটির ২০ ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পরিবহনে ব্যবহার হবে হেলিকপ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি পার্বত্য জেলার ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২০টি রয়েছে দুর্গম এলাকায়। এসব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের আনা-নেওয়া করতে হবে হেলিকপ্টারে। এজন্য এই ২০ কেন্দ্রে সরঞ্জাম পরিবহনের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে।

এছাড়া এসব ভোটকেন্দ্রের বেশিরভাগই মোবাইল নেটওয়ার্কের বাইরে অবস্থিত হওয়ায় ভোটের ফলাফল জানা বিলম্বিত হয়। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮টি হেলিসর্টি কেন্দ্র থাকলেও এবার দুটি বেড়ে ২০টি হয়েছে।

রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, জেলার দশটি উপজেলা, দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজরা ভোটার ২ জন।

রাঙ্গামাটির ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে পৌরসভাসহ ৩৯টি, লংগদুতে ২২টি, নানিয়ারচরে ১৪টি, বরকলে ১৭টি, জুড়াছড়িতে ১৩টি, রাঙ্গামাটি সদরে পৌরসভাসহ ৪১টি, কাউখালীতে ২০টি, কাপ্তাইয়ে ২২টি, রাজস্থলীতে ১২টি এবং বিলাইছড়ি উপজেলায় ১৩টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে হেলিসর্টি কেন্দ্র ২০টি।

দূর্গম ২০টি ভোটকেন্দ্রের মধ্যে রয়েছে—বাঘাইছড়ির ছয়টি, বরকলের দুটি, জুড়াছড়ির সাতটি এবং বিলাইছড়ির পাঁচটি।

রাঙ্গামাটি সিনিয়র জেলা কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, গতবারের তুলনায় এবার দুটি হেলিসর্টি কেন্দ্র বেড়ে ২০টি হয়েছে। এসব দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জামসহ সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে আনা-নেওয়া করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০