রাকসুতে ভিপি-এজিএসসহ ২৩ পদের ২০টিতেই জয়ী শিবিরের প্যানেল - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ অক্টোবর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাকসুতে ভিপি-এজিএসসহ ২৩ পদের ২০টিতেই জয়ী শিবিরের প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম।

সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে যেসব সম্পাদক নির্বাচিত হয়েছেন— ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এস এম সালমান সাব্বির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জায়িদ হাসান জোহা, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী বি এম নাজমুছ সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব। এ ছাড়া সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে আবু সাঈদ মোহাম্মাদ নুন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম সাঈম, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. নয়ন হোসেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু।

কার্যনির্বাহী সদস্য পদে— মো. দ্বীপ মাহবুব, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক কামালি ও এ বি এম খালেদ নির্বাচিত হয়েছেন।

এদিকে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ছাত্রদল মনোনীত নারগিস খাতুন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে তোফায়েল আহমেদ (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

এদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫ জনের মধ্যে শিবির মনোনীত ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা ও এস এম সালমান সাব্বির।

অন্য দুইজন সিনেট সদস্য হলেন— সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০