রমজানে বিনামূল্যে বাস পাবেন মসজিদে নববী ও কুবার মুসল্লিরা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে বিনামূল্যে বাস পাবেন মসজিদে নববী ও কুবার মুসল্লিরা

এবার রমজানে মুসল্লি ও জিয়ারতকারীদের যাতায়াত সহজ করতে মদিনায় বিনামূল্যের বিশেষ শাটল বাস সেবা চালু করেছে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ। এ সেবার মাধ্যমে মহানবী (সা.)-এর মসজিদ ও ঐতিহাসিক কুবা মসজিদে যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে।
মদিনা বাসেস পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের আওতায় রমজান মাসজুড়ে এই বিশেষ শাটল বাস সেবা চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো রমজানে বাড়তি মুসল্লি ও ওমরাহযাত্রীদের চাপ সামাল দেওয়া এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা।

শাটল সেবার আওতায় দুটি আলাদা রুট চালু করা হয়েছে। প্রথম রুটটি শহরের বিভিন্ন আবাসিক ও পরিবহন কেন্দ্রকে সংযুক্ত করবে মসজিদে নববীর সঙ্গে। এই রুটে কিং ফাহদ স্কিম, হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশন, শাথা, আল-খালিদিয়াহ ও সাইয়্যিদ আল-শুহাদা এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

দ্বিতীয় রুটটি বিশেষভাবে কুবা মসজিদমুখী মুসল্লিদের জন্য নির্ধারিত। এই রুটে আল-আলিয়াহ এলাকা থেকে সরাসরি কুবা মসজিদ পর্যন্ত বাস চলাচল করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০