রংপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৮ প্রার্থী - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ জানুয়ারী ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৮ প্রার্থী

রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে জোটগত আসন সমঝোতার কারণে এনসিপি, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের প্রার্থী রয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপি’র আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মমিনুল ইসলাম এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মাহবুবুর রহমান।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় জোট ও বিএনপি’র নেতৃত্বাধীন জোটের কারণে বেশিরভাগ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০