যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়- ইরানের প্রেসিডেন্ট - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়- ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয় উল্লেখ করে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উপায়ের ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২০ এপ্রিল) দেশটির আইন মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যেকোনো হুমকির মুখে দেশের অখণ্ডতা রক্ষায় অটল থাকার পাশাপাশি উত্তেজনা প্রশমনে যুক্তিসঙ্গত এবং সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখা প্রয়োজন। যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন যে, সংঘাত কারো জন্যই কল্যাণ বয়ে আনে না।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট বলেন, ইরানি জনগণকে অবশ্যই দেশের প্রকৃত বাস্তবতা সম্পর্কে অবহিত রাখতে হবে। তিনি বলেন, “ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং এতে জনগণের আস্থা নষ্ট হয়।” তার মতে, দেশের যেকোনো সাফল্য এবং চ্যালেঞ্জ উভয়ই সততার সাথে জনগণের সামনে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব।

প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ আটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছেন, তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মুহূর্তে তেহরানের কোনো আলোচনার পরিকল্পনা নেই।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার আবহে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য ইরান সরকারের কঠোর অবস্থান এবং একই সঙ্গে কূটনৈতিক চ্যানেলের গুরুত্ব বজায় রাখার ইঙ্গিত বহন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০