ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একটি বার্তা প্রকাশ করতে যাচ্ছেন। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে গালফ নিউজ।
টেলিগ্রাম চ্যানেলটিতে বলা হয়েছে, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির প্রথম বার্তা অল্প সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।
তবে বার্তাটি ভিডিও নাকি লিখিত বিবৃতি আকারে প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। চ্যানেলটিতে কেবল উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ নেতা কোন বিষয় নিয়ে বক্তব্য দেবেন।
এতে বলা হয়, বার্তায় শহীদ বিপ্লবের নেতা আলি খামেনি, জনগণের ভূমিকা ও দায়িত্ব, সশস্ত্র বাহিনী, নির্বাহী সংস্থা, প্রতিরোধ ফ্রন্ট এবং আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি শত্রুদের মোকাবিলার বিষয় তুলে ধরবেন মোজতবা খামেনি।
মন্তব্য করুন