যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেব - গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেব – গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ড দখল করে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যেই ডেনিশ প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র নয়, তার দেশের মানুষ ডেনমার্ককেই বেছে নেবে। কোপেনহেগেনে ডেনমার্কের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন জেনস-ফ্রেডেরিক নিলসেন।

ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড দখল করে নেওয়া চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি তিনি দাবি করেন রাশিয়া ও চীনকে মোকাবিলা করতে অঞ্চলটির দখল নিতে চান তিনি।
গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা ভাবছে হোয়াইট হাউস; এমনকি জোর করে দখল করে নেওয়ার সম্ভাবনাও বাদ রাখছে না যুক্তরাষ্ট্র। তবে শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক।
সর্বশেষ গতকাল মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক যৌথ সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন বলেন, একটি ভূ-রাজনৈতিক সংকটের মুখোমুখি। তবে যদি আমাদের এখনই যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলা হয়, আমরা ডেনমার্ককেই বেছে নেব।

তিনি বলেন, একটি বিষয় সবার কাছে স্পষ্ট হওয়া উচিত, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হতে চায় না। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দ্বারা শাসিত হতে চায় না। গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

সংবাদ সম্মেলনে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ‘আমাদের নিকটতম মিত্রের কাছ থেকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য চাপ।

’ ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সহযোগী সদস্য ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, গ্রিনল্যান্ডে সামরিক শক্তি প্রয়োগ করা হলে তা ন্যাটো জোটের সমাপ্তি ঘটাবে।’
ডেনিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা তাদের সমস্যা, আমি তার সঙ্গে একমত নই। এটা তার জন্য একটা বড় সমস্যা হতে যাচ্ছে।

বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা ও আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল নজরদারিতে এর গুরুত্ব অনেক।

ট্রাম্প বারবার বলছেন, গ্রিনল্যান্ড মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাটি রয়েছে যেখানে শতাধিক মার্কিন সেনা রয়েছেন। চুক্তি অনুযায়ী সেখানে আরো সেনা পাঠানোর সুযোগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০