যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’, বন্ধ হচ্ছে বেশিরভাগ সরকারি দপ্তর - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২ অক্টোবর ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’, বন্ধ হচ্ছে বেশিরভাগ সরকারি দপ্তর

শাটডাউনের সময়ে যুক্তরাষ্ট্রে জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে বেশিরভাগ সরকারি দফতর। কৃষি, পরিবেশ, শিক্ষা, গবেষণাসহ অনেক দপ্তরের কাজ স্থগিত বা সীমিত হবে। খাদ্য নিরাপত্তা ও অন্যান্য প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। এছাড়া, হাজার হাজার সরকারী কর্মীও অবৈতনিক ছুটিতে থাকবেন।

যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। সরকারের বিভিন্ন দফতরের কাজ চালানোর জন্য কংগ্রেসকে তহবিল বরাদ্দ করতে হয়। এবার নতুন বাজেট বা কন্টিনিউয়িং রেজলিউশন পাস হয়নি। সিনেটে যে ৬০ ভোট প্রয়োজন, তা মেলেনি।

এ কারণে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইতিহাস বলছে, ২০১৮-১৯ সালে ৩৫ দিনের শাটডাউন হয়েছিল। সেটাকেই সবচেয়ে দীর্ঘকালীন হিসেবে ধরা হয়।

শাটডাউনে জরুরি সেবা ছাড়া বেশিরভাগ সরকারি দফতর বন্ধ থাকবে। খোলা থাকবে হোমল্যান্ড সিকিউরিটি, সীমান্ত নিরাপত্তাসহ কিছু প্রতিরক্ষা ইউনিট। এই দফতরের কর্মীরা কাজ চালিয়ে গেলেও, বেতন দেওয়া হবে পরে।

অন্যদিকে কৃষি, পরিবেশ, শিক্ষা, গবেষণাসহ অনেক দফতরের কাজ স্থগিত বা সীমিত হবে। খাদ্য নিরাপত্তা ও অন্যান্য প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। এতে প্রভাবিত হবে সাধারণ মানুষও।

ভিসা, ইমিগ্রেশন, পার্ক ও ফেডারেল গবেষণাসহ কিছু দফতরের সেবা সীমিত থাকবে। তবে বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও অন্যান্যদের সামাজিক নিরাপত্তা ও বেকারভাতার সুবিধা তহবিল থাকা পর্যন্ত চলবে। যদিও নতুন আবেদন বা প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে।

দেশটির রাজনৈতিক পরিস্থিতিও উত্তেজনাপূর্ণ। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের দোষ দিচ্ছে, ডেমোক্র্যাটরা কিছু অনুদান ও স্বাস্থ্যসেবা ফেরত চাচ্ছে। কতদিন এ শাটডাউন চলবে, তা কংগ্রেসের আলোচনার ওপর নির্ভর করছে বলে মনে করছেন অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০