যুক্তরাষ্ট্রে এক মাস ধরে চলছে শাটডাউন, ট্রাম্পকে দায়ী মনে করছেন মার্কিনিরা - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে এক মাস ধরে চলছে শাটডাউন, ট্রাম্পকে দায়ী মনে করছেন মার্কিনিরা

যুক্তরাষ্ট্রে টানা এক মাস ধরে চলা সরকারি শাটডাউনের (অচলাবস্থা) জন্য মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকান সদস্যদেরই দায়ী করছেন অধিকাংশ মার্কিনি নাগরিক।

ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টিকেই দায়ী করছেন। অন্যদিকে ৩৩ শতাংশ নাগরিক শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দোষ দিচ্ছেন।

জরিপে দেখা গেছে, সরকারি অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে। তিন-চতুর্থাংশ মার্কিনি নাগরিক জানিয়েছেন, তারা ‘খুবই’ বা ‘কিছুটা’ উদ্বিগ্ন এই পরিস্থিতি নিয়ে। নিম্নআয়ের পরিবার ও ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যেই উদ্বেগের মাত্রা সবচেয়ে বেশি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল সরকারের হাজার হাজার কর্মচারী ইতিমধ্যে বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিও স্থবির হয়ে আছে।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই সরকারি অচলাবস্থার সূত্রপাত হয় তহবিলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, যখন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (এসিএ) নিয়ে মতবিরোধ দেখা দেয়। ডেমোক্র্যাটরা স্বাস্থ্য বীমা পরিকল্পনার জন্য নতুন ভর্তুকি দাবি করলেও, রিপাবলিকানরা প্রথমে বিস্তৃত ব্যয়বিধি বিল পাশের ওপর জোর দেন।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চার্লস শুমার ট্রাম্পকে রাজনৈতিক তামাশার দায়ে অভিযুক্ত করে বলেন, আমেরিকানরা নিজেদের চোখে দেখছে ট্রাম্প কী করছেন… এই শাটডাউনের দায় একান্তই ডোনাল্ড ট্রাম্পের এবং জনগণ তা জানে।

অন্যদিকে রিপাবলিকান সিনেটর জন বারাসো পাল্টা অভিযোগ করে বলেন, আমেরিকান জনগণ ডেমোক্র্যাটদের এই বিপজ্জনক রাজনৈতিক খেলা দেখে ক্লান্ত। তারা সরকারের স্বাভাবিক কার্যক্রমকে জিম্মি করে রেখেছে।

২,৭২৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিনি নাগরিকের ওপর পরিচালিত অনলাইন জরিপটি অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে।

বিশ্লেষকরা বলছেন, যদি এই অচলাবস্থা ৫ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে, তবে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি শাটডাউন।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০