যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি, তবে চুক্তি বহুদূর- ইরানের স্পিকার - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ এপ্রিল ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি, তবে চুক্তি বহুদূর- ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষ এখনো কোনো চুক্তিতে পৌঁছানো থেকে বহুদূরে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। রোববার (১৯ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, শনিবার রাতে দ্বিতীয় দফায় দুপক্ষের বৈঠকে বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

ইসলামাবাদে প্রথম দফা বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দেওয়া গালিবাফ বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত পর্যায়ের আলোচনা থেকে অনেক দূরে আছি।’

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর ৪০ দিন পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসলামাবাদে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়।

আগামী ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে দুই পক্ষকে আবার বৈঠকে বসাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে অচিরেই বৈঠকের ইঙ্গিত দেওয়া হলেও ইরান আলোচনার সময় নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি।

বাগের গালিবাফ বলেন, ‘আলোচনায় আমরা অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনো বড় ধরনের ব্যবধান রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়া বাকি।’

ওয়াশিংটনের প্রতি অনাস্থার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০