যুক্তরাষ্ট্রকে জবাব দিতে ভেনেজুয়েলার আছে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র- মাদুরো - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে জবাব দিতে ভেনেজুয়েলার আছে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র- মাদুরো

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, তার দেশের হাতে রাশিয়া নির্মিত অন্তত পাঁচ হাজার বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণ ভেনেজুয়েলা টেলিভিশনে সম্প্রচারিত হয়, যেখানে মাদুরো বলেন, ‘বিশ্ব জানে ইগলা-এস কতটা শক্তিশালী অস্ত্র, আর ভেনেজুয়েলার হাতে এমন ক্ষেপণাস্ত্রের সংখ্যা পাঁচ হাজারের কম নয়।’

মাদুরোর ভাষ্য অনুযায়ী, রুশ ইগলা-এস ক্ষেপণাস্ত্র আমেরিকান স্টিংগারসের মতো স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, হেলিকপ্টারসহ নিচু উচ্চতায় উড়ে যাওয়া বিমান ভূপাতিত করতে সক্ষম। তিনি আরও বলেন, মাত্র একজন সৈন্য বহন ও পরিচালনা করতে পারে—এমন হালকা ক্ষেপণাস্ত্রগুলো ‘দেশের শেষ পর্বত, শেষ শহর ও শেষ গ্রাম পর্যন্ত’ মোতায়েন করা হয়েছে।

প্রেসিডেন্ট মাদুরোর এই ঘোষণা আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে ৪ হাজার ৫০০ মেরিন ও নৌসদস্য মোতায়েন করেছে, যা ওয়াশিংটনের ভাষ্যমতে মাদকবিরোধী অভিযান ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারের অংশ। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় উপকূলের কাছে বেশ কয়েকটি নৌকা লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালিয়েছে, যদিও সেগুলোকে তারা মাদক পাচারকারীদের নৌযান বলে দাবি করে।

তবে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই দলের কংগ্রেস সদস্যই ‘নারকো বোট’ হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পরিস্থিতি আরও জটিল হয় গত সপ্তাহে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ভেনেজুয়েলায় গোপন সামরিক অভিযানের জন্য সিআইএকে অনুমোদন দিয়েছিলেন। মার্কিন কর্মকর্তারাও জানান, মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটন সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনায় রেখেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০