মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ নভেম্বর ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চালানো এই অভিযানে মাদক উদ্ধার ছাড়াও নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্তদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নাজমুল (২৬), আরমান (৪০), রনি (৪৫), জহির ইকবাল ইকরাম (২৮), ওমর ফারুক (৪৫), বাবু (৫০), নাসির হালদার (২৬), আলম খান বেবি (২১), আসাদ (৪০), শামীম (৩২), শফিক (২৭), জাহাঙ্গীর (২২), ইব্রাহিম (২১), ফরিদ (২০), পিন্টু (৭২), সুজন (১৮), আব্দুর রহমান নয়ন (৩৬), মজিব (৩০), সুজন (২৮), শাওন (৩২) এবং ফারুক (৩৫)।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা এবং নগদ ২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ এ অভিযানে মোহাম্মদপুর থানা পুলিশ নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০