মুক্তিপণ পেয়েও কিশোরকে ছাড়লো না অপহরণকারীরা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৭ অক্টোবর ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিপণ পেয়েও কিশোরকে ছাড়লো না অপহরণকারীরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চিকনছড়ি এলাকার আবুল কালামের ১৪ বছর বয়সী পুত্র আরমান অপহৃত হয়েছে। নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন কিশোরের পিতা আবুল কালাম।
তিনি জানান, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আরমান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরবর্তীতে জানা যায়, সে একটি সর্বগ্রাসী অপহরণচক্রের কবলে পড়েছে।

পরিবারের অভিযোগ, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করেছিল। কিন্তু টাকা নেওয়ার পরও ছেলেকে ফেরত দেয়নি, বরং নানা টালবাহানা ও হুমকি দিচ্ছে। এতে পরিবারসহ পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরমানের মা-বাবা এখন দিশেহারা। অসহায় পিতা আবুল কালাম বলেন, ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন অশ্রুসিক্ত চোখে অপেক্ষা করি। জানি না, কবে ওকে আবার বুকে জড়াতে পারব।

স্থানীয়রা জানান, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে আরমানকে নিরাপদে উদ্ধার করা যায় এবং অপহরণচক্রের সদস্যদের আইনের আওতায় আনা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক জানান, কিশোর আরমান কে উদ্ধার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০